স্পোর্টেইনমেন্ট

শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক হলেন শিখর ধাওয়ান

আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতের ‘দ্বিতীয়’ জাতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম আগেই ঘোষণা করা হয়েছিল। এবার অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানের নাম।

একই সময়ে  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দুটি আবার দুই দেশে। তাই ফরম্যাট ভেদে ভিন্ন ভিন্ন দল সাজাতে হচ্ছে ভারতকে। দুই দলের আবার থাকছে ভিন্ন ভিন্ন কোচ এবং অধিনায়ক । তাই কোহলি-রোহিত শর্মাদের অবর্তমানে শ্রীলঙ্কায় ভারতীয় দলকে এবার নেতৃত্ব দেবেন ধাওয়ান।

জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। কিন্তু করোনাভাইরাস ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতার এই সময়ে ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কা সফর করে আবার ইংল্যান্ড ফিরে যাওয়া এত কম সময়ে অসম্ভব। তাই শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ খেলতে একটি ভিন্ন দল গঠন করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ধাওয়ানের নেতৃত্বে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়েছে আইপিএলে ভালো করা তরুণদের। স্কোয়াডে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানা, ব্যাঙ্গালুরুর দেবদূত পাড়িকাল, রাজস্থানের চেতন সাকারিয়ার মতো প্রতিভাবানরা। এই সফরে সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন ভুবনেশ্বর কুমার।

 

Related Articles

Leave a Reply

Back to top button