স্পোর্টেইনমেন্ট

শ্রীলংকার কাছে হার, বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বুধবার রাতে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকার কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বিশাল জয়ে ফাইনালে উঠে গেলো শ্রীলঙ্কা।

এতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন থেকে বাদ পড়লো বাংলাদেশ।

ম্যাচের ২৫ মিনিটে ওয়াসিম রাজ্জাকের গোলে এগিয়ে যায় শ্রীলংকা। এরপর ৩২ মিনিটে শ্রীলঙ্কার ডিফেন্ডার ডাকসন পাসলাস গোল লাইনে হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় বাংলাদেশ। সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান সেই ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় জুয়েল রানা গোল করে সমতা এনে ফাইনালের কাছাকাছি নিয়েও গিয়েছিলেন দলকে। তারপরও হয়নি শেষ রক্ষা। শেষ মুহূর্তে লংকানদের পেনাল্টি গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

Related Articles

Leave a Reply

Back to top button