বিশ্ব

ফাইজারের করোনা পিল উৎপাদন হবে বাংলাদেশে

নিজেদের তৈরি করোনা সারানোর ওষুধ উৎপাদনের জন্য অন্য প্রতিষ্ঠানকে অনুমতি দিলো মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার। মঙ্গলবার (১৬ নভেম্বর) এ বিষয়ে জাতিসংঘ সমর্থিত একটি গ্রুপের সাথে চুক্তি হয়েছে প্রতিষ্ঠানটির। এর ফলে ফাইজারের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক পিল (পরীক্ষামূলক) উৎপাদনের অনুমতি পাবে বিশ্বের ৯৫টি দেশ।

এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, জেনেভাভিত্তিক গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুলের সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এর ফলে বিভিন্ন দেশের জেনেরিক ওষুধ কোম্পানিগুলো ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের লাইসেন্স পাবে।

চুক্তি অনুসারে, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের পাশাপাশি সাব-সাহারান অঞ্চলের কিছু উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং গত পাঁচ বছরের মধ্যে নিম্ন-মধ্যম আয় থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে এমন মোট ৯৫টি দেশ ফাইজারের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button