শ্রমিক সংগঠন করার বিধান সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কলকারখানাগুলোতে শ্রমিক সংগঠন করার বিধান আরও সহজ করতে বলেছে যুক্তরাষ্ট্র। যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছে সেখানে ১০ শতাংশ শ্রমিকের সইয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেয়ার প্রস্তাব করেছেন তারা।
রোববার (২১ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের একজন লেবার অ্যাটাশে ও ফার্স্ট সেক্রেটারি এসেছিলেন। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের একজন লেবার অ্যাটাশে ও ফার্স্ট সেক্রেটারি এসেছিলেন। তাদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে-সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি হচ্ছে যে, শ্রমিক অধিকার নিয়ে তারা নিজেদের বক্তব্য দিয়েছেন। আপনাদের (সাংবাদিক) হয়ত মনে আছে, গতবছর থেকেই এই আলোচনা হচ্ছে। আইনটিতে কী অগ্রগতি হয়েছে আরও অগ্রগতি সম্ভব কিনা; বিভিন্ন সময়ে এ বিষয়ে তাদের সঙ্গে আলাপ-আলোচনা আমাদের হয়েছে। একটা পদক্ষেপ হিসেবেই আজকের আলোচনা হয়েছে।’’
আজকের আলোচনার বিষয়বস্তু ছিল রাষ্ট্রপতির কাছে যখন শ্রম আইনটি গিয়েছিল, তখন একটি বিশেষ কারণে সেটি ফিরিয়ে দেয়া হয়েছিল। কারণটা আগেও আমি ব্যাখ্যা করেছি, আজকের আলোচনায় সেটিও উঠে এসেছে বলেন মন্ত্রী।
আনিসুল হক আরও বলেন, ‘‘মার্কিন কর্মকর্তারা তাদের থ্রেশহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতির হার) সম্পর্কে এবং অন্যান্য বিষয় নিয়ে কথা হয়েছে তাদের সঙ্গে। বিশেষ করে তারা আমাকে বলেছেন যে, এই ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে চায়। আর যুক্তরাষ্ট্র শ্রমিকের অধিকার নিয়ে তারা খুবই সচেতন এবং এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তখন আমি তাদের বলেছি, এটা বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়’’
এটা এতোটাই গুরুত্বপূর্ণ বিষয় যে, এবার শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী। সে রকমভাবে গুরুত্ব এটিকে দেয়া হয়। আমি এটাও বলেছি যে, আগামী বুধবার শ্রম মন্ত্রণালয়ের একটি টিমের সঙ্গে আলোচনায় বসবো, যোগ করেন মন্ত্রী।



