বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে: জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই আরও শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

উগান্ডায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) এমন মন্তব্য করেন জয়শঙ্কর।

সেখানে তিনি লিখেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি আরও লিখেছেন, তিনি শিগগির তাকে (ড. হাছানকে) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।

জয়শঙ্কর বলেন, তিনি উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে আগামী ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন। গত বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফরের কথা জানান।

ড. হাছান জানান, সফরকালে নয়াদিল্লিতে তিনি তিনদিন থাকতে পারেন। তিনি বলেন, ভ্রমণসূচি এখনো প্রস্তুত নয়। তবে আমরা আলোচনা করেছি যে আমি ৭ ফেব্রুয়ারি যাবো।

Related Articles

Leave a Reply

Back to top button