স্পোর্টেইনমেন্ট

শেষ হলো মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট

শেষ হলো মুজিববর্ষ বিজয় দিবস ক্যারম প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।

তিন দিনের এই টুর্নামেন্টের মঙ্গলবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় শেষ দিনের খেলা।

ফাইনালে পুরুষ এককে সাবেক চ্যাম্পিয়ন হাফিজুর রহমানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন বিপ্লব কুমার।

অন্যদিকে, নারী এককে আফসানা নাসরিনকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হন সাবিনা আক্তার।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের বাংলাদেশ ক্যারম হল কক্ষে ক্রীড়া বিশেষজ্ঞ মাহমুদুল হাসান শামিম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। প্রায় ৩৫ জন পুরুষ ও নারী খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button