বাংলাদেশ

শুভ জন্মাষ্টমী কাল, শোভাযাত্রা-মিছিল বন্ধ

সনাতন ধর্মের প্রবক্তা শ্রীকৃষ্ণের আগামীকাল জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মানুসারে, শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।

এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি ও মিছিল বন্ধ থাকবে।

আজ রোববার (২৯ আগস্ট) এক জরুরি বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের গত ৬ আগস্ট জারি করা জরুরি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

সেইসঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, র‌্যালি, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button