বাংলাদেশ

শুক্রবার সৌদি এয়ারলাইন্সের টিকিট পাচ্ছেন ২০০ জন

সৌদি এয়ারলাইন্সের রিটার্ন টিকিট করে দেশে এসে করোনা ভাইরাসে আটকা পড়েছেন, এমন ২০০ জন প্রবাসী বাংলাদেশি যাত্রী পাচ্ছেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিট।

আজ শুক্রবার (০২ অক্টোবর)  এই টিকিট দেয়া হবে বলে জানিযেছেন সংশ্লিষ্টরা।এ জন্য নতুন কোনো ফি দিতে হচ্ছে না প্রবাসীদের।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের টিকিট ইস্যু শুরু হয়। সি-১ থেকে ২০০ পর্যন্ত টোকেনধারী সৌদি আরব ফিরে যাওয়ার টিকিট পাবেন। টোকেনধারীরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

কয়েকদিন আগে সৌদি আরবের ফ্লাইট ও টিকিট নিয়ে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তা ছিল। সে সংকট অনেকের জন্য সমাধান হলেও ফ্লাইট ও টিকিট সীমিত হওয়ায় প্রতিদিন শত শত সৌদি প্রবাসী এখনও সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ কার্যালয়ে ভিড় করেন।

Related Articles

Leave a Reply

Back to top button