বাংলাদেশ

সোমবার ১৪ ফেব্রুয়ারি বিদায়ী ইসির সংবাদ সম্মেলন

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি)।

বিদায় দিনে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছে কে এম নূরুল হুদা কমিশন।

জানা গেছে, বিদায়ী কমিশন, আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে (নিচতলা) সংবাদ সম্মেলন করবেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

এর আগে বিকেল ৫টা ৪৭ মিনিটে নির্বাচন ভবন থেকে তারা রওনা দেন। সিইসির সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার মাহবু্ব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী অসুস্থতার জন্য সাক্ষাতে যেতে পারেন নি।

Related Articles

Leave a Reply

Back to top button