লাইনে দাঁড়াতে সংকোচ হলে ঘরে খাবার পৌঁছে দেবে ; প্রধানমন্ত্রীর নির্দেশ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ-ই অঘোষিত লকডাউন দেশ। আর তাই কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। অনেকেই হাতে পাননি মার্চ মাসের বেতন। এপ্রিলতো এখনো লকডাইনের মধ্যেই আছে। এমতাবস্থায় অনেকে খাদ্য সামগ্রী সংকটে ভুগছেন।
নিম্নবিত্তরা ত্রাণদাতাদের কাছে গিয়ে ত্রাণ নিচ্ছেন। কিন্তু চক্ষুলজ্জার কারণে লাইনে দাঁড়াতে পারছেননা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা। আর তাই তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন সরকার।
এরই অংশ হিসেবে সরকার সিদ্ধান্ত নিয়েছে লাইনে দাঁড়িয়ে সরকারের ত্রাণ সহায়তা নিতে সংকোচ বোধ করলে ব্যক্তিদের অগ্রাধিকার তালিকা তৈরি করার। এমন ব্যক্তিদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
এ ব্যাপারে বৃহস্পতিবার ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসকদের উদ্দেশ্যে নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, যারা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন তাদের আলাদা তালিকা করে বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
এ ছাড়া এতে বেসরকারি ও সরকারি ত্রাণের মধ্যে সমন্বয়সহ সামাজিক দূরত্ব রক্ষার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।



