বিশ্ব

লস অ্যাঞ্জেলসে মায়ের হাতে তিন শিশু সন্তান হত্যা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন  এক মা। পরবর্তীতে লিলিয়ান ক্যারিলিও (৩০) নামের এই নারীকে  পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে নগর ‍পুলিশ। [ খবর : লস এঞ্জেলস টাইমস ]

শনিবার লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরের তুলারে কাউন্টি এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশু তিনটির বয়স যথাক্রমে-৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দু’জন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুদের নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।

স্থানীয় পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় একশ’ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button