বাংলাদেশ

জামিন ভার্চুয়ালে হবে, আপিল বিভাগ খোলা থাকবে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় জামিন আবেদন ও অতীব জরুরি ফৌজদারি বিষয় নিষ্পত্তি করতে ভার্চুয়ালি সারা দেশে নিম্ন আদালত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হাইকোর্টের চারটি বেঞ্চ ও সপ্তাহে তিন দিন আপিল বিভাগ ভার্চুয়ালি চালু থাকবে। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

গতকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যায় প্রধান বিচারপতির নির্দেশক্রমে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিম্ন আদালত চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button