বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে এক হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, বিকেল ৪ টা ৫৫ মিনিটে এ আগুনের সূত্রপাত হয় এবং তা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও এপিবিএন সহসরকারি বিভিন্ন সংস্থার লোকজন। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।

এর আগে গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০নং ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬ কেবিন পুড়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button