বাংলাদেশ

রাজধানী মিরপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে পল্লবী এ ব্লক ৮ নম্বর রোডের ২২ নম্বর বাসার সামনের ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমদ জানান, মৃত ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button