বাংলাদেশ

রংপুরে নারী সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি আর্টিকেল নাইনটিন’এর

রংপুর রিপোর্টার্স ক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা সরকারসহ ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।

 

সেসঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলায় জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের জোর দাবি জানিয়েছে আর্টিকেল নাইনটিন।

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, আমরা আফরোজাসহ আহত সকল সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শেষে কিছু বহিরাগত সন্ত্রাসী এসে অতর্কিত হামলা চালায়।

এসময় ক্লাবের ৫ জন সদস্য আহত হন। আহতদের মধ্যে ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফরোজো সরকারের অবস্থা গুরুতর।

আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button