বিশ্ব

যৌন হয়রানির ঘটনায় পদত্যাগ করলেন নিউইয়র্ক গভর্নর

যৌন হয়রানির কেলেঙ্কারি মাথায় নিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কর্মস্থলে ভয়ের একটি পরিবেশ সৃষ্টি করে অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন কুমো। [ বার্তা সংস্থা এপি ] ।

এর আগেও একাধিক নারীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়ার পর থেকেই, কুমোকে তার পদ থেকে সরে যেতে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । কিন্তু সে সময় কুমো তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছিলেন। এবং পদ ছাড়বেন না বলেও জানিয়ে দেন।

গতবছর অ্যাটর্নি জেনারেল একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ১১ জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগের সত্যতা পাওয়ার পান তদন্তকারীরা।

এবার নিজেই পদত্যাগের ঘোষণা দিয়ে কুমো বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের চতুর্থ জনবহুল রাজ্য নিউইয়র্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন কুমো। মঙ্গলবার (১০ আগস্ট) তিনি তার পদত্যাগ ঘোষণা করেন। তার এই পদত্যাগ ১৪ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button