বাংলাদেশ

বাংলাদেশিদের লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনীর গুলি;৬ বাংলাদেশি জখম, ২ জন আশঙ্কাজনক

বঙ্গোপসাগরে আবারও বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। এতে ৬ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে এই গুলি চানায় মিয়ানমারের নৌবাহিনী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গুলিবিদ্ধ ৬ জেলেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button