বাংলাদেশ

রাজধানীর ৪৩ সরকারি হাসপাতালে দেওয়া হবে টিকা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতান বলেছেন, রাজধানীর ঢাকায় ৪৩টি সরকারি হাসপাতালে করোনা টিকা দেওয়া হবে। করোনা ভ্যাকসিন নিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার জন নিবন্ধন করেছেন।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা বলেন, আগামীকাল সকাল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।

এছাড়া সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনে এখন যে জটিলতা হচ্ছে ধীরে ধীরে তা কেটে যাবে বলেও জানান তিনি।

জানুয়ারি মাসে যারা টিকা নিয়েছেন তাদের কারও সেভাবে পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই বিভ্রান্ত না হয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

Related Articles

Leave a Reply

Back to top button