বিশ্ব

যুক্তরাষ্ট্রে জি-৭ সম্মেলনের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন মার্কেল

ওয়াশিংটনে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেন (জি-৭) সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। আগামী জুন মাসের শেষে অনুষ্ঠেয় সম্মেলনে জার্মান চ্যান্সেলরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণপূর্বক ব্যক্তিগত প্রস্তুতিহীনতার কথা উল্লেখ করে সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন মার্কেল।

শনিবার (৩০ মে) জার্মানির সরকারি মুখপাত্র স্টিফেন সেইবার্টের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এদিকে, রাজনৈতিক খবরের জন্য জনপ্রিয় মার্কিন ওয়েব পত্রিকা পলিটিকো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পেয়ে জার্মান চ্যান্সেলর মার্কেল মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তবে, বৈশ্বিক মহামারির মধ্যে ওয়াশিংটনে গিয়ে ওই সম্মেলনে অংশ নেওয়ার ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে প্রস্তুত নন, জার্মানির সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে।

অন্যদিকে, গত সপ্তাহে হোয়াইট হাউজে করোনা পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, লকডাউন থেকে বিশ্বব্যবস্থাকে বের করে নিয়ে আসার প্রথম ধাপ হবে জুনের জি-৭ সম্মেলন। ওই সম্মেলনে সংগঠনটির অংশীদারদের সশরীরের উপস্থিত হওয়ার বিষয়টি উল্লেখ করে আমন্ত্রণ জানাবেন।

তার অংশ হিসবেই জার্মান চ্যান্সেলরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় তিনি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button