অন্য খবর

মা হলেন পরীমণি

অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি পুত্র সন্তানের বাবা-মা হলেন।

বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নবজাতকের জন্ম দেন পরীমণি।

নিজেদের এ আনন্দের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ।

রাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম। এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। সন্তান ও মা উভয়েই সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে, পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’-নিজের অনাগত সন্তানের নাম নিয়ে চলতি জানুয়ারিতেই এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button