স্পোর্টেইনমেন্ট

মাশরাফিকে ছাড়াই ২৪ সদস্যের দল

বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি), ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ সদস্যের দল প্রাথমিক ঘোষণা করেছে।

২৪ জনের এই প্রাথমিক দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

এছাড়া দলে নতুন মুখ রয়েছেন সাতজন। তারা হলেন ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান।

তবে মাশরাফি না থাকার বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু জানান, তার সঙ্গে আলোচনা করেই দল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাশরাফির থাকা না থাকা নিয়ে কোন ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে হয়তো।

এরইমধ্যে দল ঘোষণা করেছে উইন্ডিজরা। এই সফরে দলের নিয়মিত সদস্যদের পাঠাচ্ছে না ক্যারিবিয়রা। তবে বাংলাদেশ পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে।

সেসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল (বিসিবি) দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দেয়া হয়েছে ২০ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।।

Related Articles

Leave a Reply

Back to top button