বিশ্ব

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়: ৪৮ বাংলাদেশি ৪ দিনের রিমান্ডে

স্বাস্থ্যবিধি ভেঙে ঈদের নামাজ আদায়ের অভিযোগে, মালয়েশিয়ার পেনাং রাজ্যে এখন পর্যন্ত ৪৮ বাংলাদেশি ও ১ জন স্থানীয় নাগরিককে আটক করে ৩ ও ৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। খবর: আল জাজিরা

বুধবার (২১ জুলাই) সকাল ১০ টায় ৩টি লড়িতে করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করার পর বুকিত মেরতাজম ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী রেজিস্ট্রার হাসলিজা রাজাক এই রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি এলাকায় দুই শতাধিক মানুষের নামাজ আদায়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে এ আটক অভিযান শুরু হয়।

এ ঘটনার পর স্থানীয়দের ব্যাপক সমালোচনার মুখে স্বাস্থ্যবিধি ভঙ্গের ঘটনায় ক্ষমা চান পেনাং পুলিশ প্রধান।

এদিকে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন, এ ঘটনায় দোষীদের কোনো ছাড় নেই উল্লেখ করে প্রয়োজনে আইন-ভঙ্গকারী অভিবাসীদের দেশে পাঠানো হবে বলেও হুশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মসজিদে নামাজ আদায় করতে গেলে কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে একশ মানুষকে নামাজ আদায়ের জন্য প্রবেশের অনুমতি দেয়।

এ সময় মসজিদে প্রবেশ করতে পারেননি এমন দুই শতাধিক মানুষ মসজিদের বাইরে ঈদের নামাজ আদায় করে, যাদের বেশিরভাগই বাংলাদেশি।

Related Articles

Leave a Reply

Back to top button