বাংলাদেশ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নারায়ণগঞ্জ শহরে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রত্যেকের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে এ রিট আবেদন করেন।

রিটে বিদ্যুৎ ও জ্বারানি মন্ত্রণালয়ের সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার বলেছেন, ‘বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে রিটটি আজ শুনানির জন্য উপস্থাপন করা হবে। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিটের পক্ষে আদালতে শুনানি করবেন।’

Related Articles

Leave a Reply

Back to top button