বিশ্ব

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু

ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে ৫৭ জনের মৃত্যু হয়েছে । সোমবার (২৬ জুলাই) জাতিসংঘের এক অভিবাসন কর্মকর্তা একথা জানান।

টুইটারে দেওয়া এক বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এই মুখপাত্র বলেন, নৌকাডুবির পর কয়েকজনকে জীবিত উদ্ধার করে সাগরে থাকা জেলে ও কোস্টগার্ডের সদস্যরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী- ডুবে যাওয়া অভিবাসীদের মধ্যে কমপক্ষে ২০ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র মুখপাত্র সাফা এমসেহলি জানিয়েছেন, অভিবাসীদের বহনকারী ওই নৌকা গত রবিবার (২৫ জুলাই) লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর খুমস থেকে ছেড়ে যায়। নৌকাটিতে সেসময় কমপক্ষে ৭৫ জন মানুষ ছিলেন।

এমসেহলি আরও জানিয়েছেন, নৌকাডুবির পর জীবিত ফিরে আসা নাইজেরিয়া, ঘানা ও জাম্বিয়ার অভিবাসীরা জানান- খুমস শহর থেকে ছেড়ে যাওয়ার পর নৌকাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং খারাপ আবহাওয়ার কারণে একপর্যায়ে নৌকাটি সমুদ্রে ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button