স্পোর্টেইনমেন্ট

এবার আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল

কোপার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতে নেয় আর্জেন্টিনা। এ জন্য ব্রাজিল ফুটবল টিম ও ব্রাজিলের সমর্থকদের মনেও ছিলো বিষাদ। এবার আর্জেন্টিনাকে হারের সেই তিক্ততা উপহার দিলো ব্রাজিল। তবে সেটি ফুটবল ইভেন্টে নয়, ভলিবলে।

অলিম্পিক ভলিবল ইভেন্টে এগিয়ে থেকেও ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের ম্যাচে প্রথম দুই সেট জিতে আর্জেন্টিনা। কিন্তু পরের দুই সেট ২৫-১৬, ২৫-২১ ব্যবধানে জিতে সমতায় ফেরে ব্রাজিল। ব্রাজিল শেষটাও ১৬-১৪ পয়েন্টে জিতে নেয়।

নিজেদের গ্রুপে ব্রাজিল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও আর্জেন্টিনা আছে পাঁচ নম্বরে।

Related Articles

Leave a Reply

Back to top button