অন্য খবর

মেয়ের ভাইরাল ছবি নিয়ে যা বললেন আনুশকা

বিরাট কোহলি-আনুশকা শর্মা দম্পতির মেয়ে ভামিকার ছবি, বারবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি আবারও তার মুখ দেখা গেছে বলে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে নিজ ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লিখেছেন, ‘হাই বন্ধুরা! আমরা বুঝতে পারি আমাদের মেয়ের ছবি গতকাল স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। তারপরে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। সবাইকে জানাতে চাই আমরা জানতাম না ক্যামেরা আমাদের উপর ছিল।

আমরা আগেও ব্যাখা করেছি কেনো আমরা চাই না ভামিকার ছবি প্রকাশিত হোক। এই বিষয়ে আমাদের অবস্থান এবং আপনাদের কাছে অনুরোধ একই থাকবে।’

বিরাট কোহলিও তার স্টোরিতে একই বার্তা দিয়েছেন।

এর আগে, আনুশকা এবং বিরাট পাপারাজ্জি ও মিডিয়াকে তাদের মেয়ের ছবি প্রকাশ না করার জন্য একাধিকবার অনুরোধ করেন। দম্পতি এক বিবৃতিতে বলেছিলেন, ‘আমরা আমাদের সন্তানের জন্য গোপনীয়তা চাই। তাকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে অবাধে তার জীবনযাপন করার সুযোগ দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে চাই।

Related Articles

Leave a Reply

Back to top button