বাংলাদেশ

ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ ও জাতিসংঘ চুক্তি স্বাক্ষর

ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় যুক্ত হতে চুক্তি করেছে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ।

শনিবার (৯ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এ নিয়ে চূড়ান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং জাতিসংঘের পক্ষে ইউএনএইচসিআরের কান্ট্রি ডিরেক্টর চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গাদের আশ্রয়স্থল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো।

এ সময়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর-এর যৌথ উদ্যোগে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (এফডিএমএন) খাদ্য ও পুষ্টি, সুপেয় পানি, পয়ঃনিস্কাশন, চিকিৎসা, মিয়ানমার কারিকুলাম ও ভাষায় এফডিএমএনদের অনানুষ্ঠানিক শিক্ষা এবং জীবিকায়নের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার থেকে রোহিঙ্গা দের ভাসানচরে স্থানান্তর নিয়ে জাতিসংঘের আপত্তি ছিল শুরুতে। তবে গত ১৭ মার্চ তিন দিনের সফরে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গাদের দেখতে যান জাতিসংঘের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

ভাসানচর ঘুরে আসা জাতিসংঘের কর্মকর্তারা প্রায় মাসখানেক পর ভাসানচর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান। অর্থাৎ, ভাসানচরে মানবিক সহায়তায় যুক্ত হওয়ার বিষয়ে সায় দেয় সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button