বিশ্ব

বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণ, আহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এ বিস্ফোরণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে বলে বিশ্বাস করেন কর্মকর্তারা।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বড়দিনের সকালের বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছিল ন্যাশভিল। এ ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন ভবন।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button