Leadবিশ্ব

ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার যত ঘটনা

➤ চারদফা গুপ্ত হত্যার চেষ্টা

➤ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে বারবার সম্মুখীন হয়েছেন গুপ্তহত্যা প্রচেষ্টার। সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে ২০২৪ সালের জুলাই মাসে।

পেনসিলভেনিয়ার বাটলার এলাকায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি গুলি চালায় এক বন্দুকধারী। কাছের একটি ভবনের ছাদ থেকে ছোড়া সেই গুলিতে ট্রাম্পের কান বিদ্ধ হয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

ওই হামলায় নিহত হন এক দর্শক। পরবর্তীতে ২০ বছর বয়সী হামলাকারী থমাস ক্রুকসকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করে সিক্রেট সার্ভিস এজেন্টরা।

➤➤ নেতানিয়াহু-বিরোধী আন্দোলনে উত্তাল ইসরাইল

এর কয়েক মাস পরই সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে করা হয় দ্বিতীয় দফা হামলার পরিকল্পনা।

সরকারি তথ্যানুযায়ী, রায়ান রুথ নামের এক সশস্ত্র ব্যক্তি ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে ঝোপের আড়ালে রাইফেল নিয়ে ছিলেন ওৎ পেতে। তবে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর আগেই একজন সিক্রেট সার্ভিস এজেন্ট তাকে দেখে ফেলেন। সেখান থেকে রুথকে করা হয় গ্রেপ্তার।

প্রসিকিউটররা জানান, রুথ কয়েক সপ্তাহ ধরে করেছিলেন ট্রাম্পকে হত্যার নিখুঁত পরিকল্পনা। গত বছর আদালত প্রেসিডেন্টকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসে অস্টিন টাকার মার্টিন নামের ২১ বছর বয়সী এক যুবক শটগান নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে ঢুকে পড়লে নিহত হন নিরাপত্তারক্ষীদের গুলিতে। তবে ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প।

➤➤ কে আগে নতি স্বীকার করবে

ট্রাম্পকে হত্যাচেষ্টার সর্বশেষ ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’ চলাকালীন অনুষ্ঠানস্থলের বাইরে ঘটে গোলাগুলির এই ঘটনা। সে সময় নির্ধারিত আসনে বসা ছিলেন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি।

ঘটনার পরপরই ট্রাম্পকে দ্রুত হোটেল থেকে বের করে নিয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্টরা। মার্কিন সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, হোটেলের একটি স্ক্রিনিং এরিয়ার তল্লাশি চৌকিতে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

হোটেলের লবিতে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম কোল টমাস অ্যালেন। যিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং বয়স ৩১ বছর। সূত্র: আল জাজিরা

নিউজ নাউ বাংলা/এফওয়াই/ জেডআরসি/ ‌২৬ এপ্রিল ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button