বিশ্ব

বৈধ ভোট গণনা হলে আমি সহজেই জিতব : ট্রাম্প

বৈধ ভোট গণনা হলে আমি সহজেই জিতব, প্রতারণার অভিযোগ তুলে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভোটে প্রতারণা হচ্ছে এমন তথ্য তিনি  প্রমাণ করতে পারেননি।

এক ভাষণে ট্রাম্প বলেন, ‘যদি বৈধভাবে ভোট গণনা হয়, আমি সহজেই জিতব’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘অবিশ্বাস্য, কিভাবে মেইল-ইন ব্যালট ভোট একপেশে হচ্ছে। ’

এদিকে ডেমোক্র্যাটদের পোস্টাল ভোটে এখন পর্যন্ত প্রায় ৭৫ শতাংশ পোস্টাল ভোট জো বাইডেনের পক্ষে গেছে।

ট্রাম্প একটি মিথ্যা দাবি করে জানিয়েছিলেন, পোস্টাল ভোট জালিয়াতির ঝুঁকির থাকে। তিনি তার সমর্থকদের পোস্টাল ভোট না দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন।

এখন পর্যন্ত এবারের মার্কিন নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ভোটে জো বাইডেন ২৬৪ পেয়ে এগিয়ে রয়েছেন। যেখানে ট্রাম্প ২১৪ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button