বেগমগঞ্জে নির্যাতন: বাদল ৭ দিন ও ইউপি সদস্য সোহাগ ২ দিনের রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়ের দুটি মামলার প্রধান আসামি বাদলকে ৭ দিন ও ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের দুদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ ৩নং আমলি আদালতের বিচারক মাশফিকুল হক এ আদেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান আসামি বাদলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১০ দিন ও তথ্য প্রযুক্তি আইনের পর্নোগ্রাফি আইনের মামলায় আরও ১০ হিসেবে মোট ২০ দিন ও একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ এর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার এসআই মোস্তাক আহম্মদ বলেন, নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগমগঞ্জ ৩নং আমলী আদালতের বিচারক মাশফিকুল হক রিমান্ড শুনানি শেষে উভয় মামলার প্রধান আসামি বাদলের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ দিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় ৩ দিনসহ মোট ৭দিন এবং একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



