বাংলাদেশবিশ্ব

কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের ফোনালাপ

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন হোয়ার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন, দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

এ সময়, বাংলাদেশে আটকে পড়া কর্মী ও শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (৬ অক্টোবর) টেলিফোন আলাপে এ অনুরোধ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউন হোয়াকে টেলিফোন করেন। টেলিফোনে ড. মোমেন বলেন, কোভিড মহামারির প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া থেকে দেশে আসা কর্মী ও শিক্ষার্থীরা বাংলাদেশে আটকে পড়েছেন। তারা ভিসা জটিলতায়ও পড়েছেন। তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বাংলাদেশে একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলার জন্য কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। এই সেন্টার থেকে দক্ষিণ কোরিয়ার নিয়োগদাতারা যেন দক্ষ কর্মী নিতে পারেন।

এছাড়াও ফোনালাপে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন ড. মোমেন।

Related Articles

Leave a Reply

Back to top button