বাংলাদেশ

স্থগিত হলো ১০ টাকা কেজিতে চাল বিক্রি

করোনা ভাইরাসের এ পরিস্থিতি সামাল দিতে ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম চালু করে সরকার। তবে এ চাল বিতরণ নিয়ে দেখা যায় অনেক বিড়ম্বনা । একে তো বিতরণের সময় কোনো সামাজিক দুরুত্ব বজায় রাখা সম্ভব হচ্ছিলো না, অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্যক্রম পরিচালনায় দুর্নীতির অভিযোগ।

সব দিক বিবেচনা করে সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ।  তিনি জানান, অত্যধিক জনসমাগম হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, সরকারের উপর মহলের নির্দেশে জনসমাগম এড়াতে আমরা ১০ টাকা কেজিতে চাল বিক্রির কার্যক্রম স্থগিত করেছি।

বিকল্প কোনো পদ্ধতিতে সামাজিক দুরত্ব বজায় এই কার্যক্রম চালু করার চিন্তা-ভাবনা চলছে বলেও জানান তিনি।

অত্যধিক জনসামগমের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কার্যক্রম পরিচালনায় দুর্নীতির অভিযোগ ওঠাও এই কার্যক্রম বন্ধের অন্যতম একটি কারণ বলেও খাদ্য অধিদপ্তরের পরিচালক সারওয়ার মাহমুদ।

Related Articles

Leave a Reply

Back to top button