অন্য খবরবাংলাদেশ

বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতলো বাংলাদেশের হাসপাতাল

উপকূলের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সাতক্ষীরাতে নির্মিত হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল। এ  হাসপাতালটির চারপাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা খাল। গ্রীষ্মকালের গরম থেকে বাঁচতে ভবনের ভেতরের খালগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা রয়েছে। এছাড়া হাসপাতালের ইনডোর ও আউটডোরের জন্য রয়েছে দুটি আলাদা জায়গা। ভবনটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে প্রতিটি ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল করতে পারে।

বিশ্বে কম খরচে ব্যতিক্রমী নকশায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে নির্মিত ফ্রেন্ডশিপ হাসপাতাল, বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতেছে।

এ ভবনটি স্থপতি ডেভিড চিপারফিল্ড নির্মিত বার্লিনের একটি গ্যালারি ও ডেনমার্কে উইলকিনসন আইরি নির্মিত ফুটব্রিজকে হারিয়ে এ পুরস্কার জিতে নেয়।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাতক্ষীরার জলাবদ্ধ ভূমিতে স্থপতি কাশেফ চৌধুরী নির্মাণ করেছেন ৮০ শয্যার এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

ব্যতিক্রমী নকশায় নির্মিত ভবন ও ভবনের স্থপতিকে এই পুরস্কারে ভূষিত করে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা)। সংস্থাটির জুরি বোর্ড জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথা মাথায় রেখে ন্যূনতম সম্পদ ব্যবহার করে এই হাসপাতাল নির্মিত হয়েছে। তাই এটি অন্য ভবনগুলোর তুলনায় ব্যতিক্রম।

Related Articles

Leave a Reply

Back to top button