বাংলাদেশ

বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না।
শনিবার (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে জননিরাত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণে প্রতিপক্ষ বিক্ষোভ, প্রতিরোধ করছে। বিভাগীয় সমাবেশের জন্য রাতেই কেন সমাবেশস্থলে অবস্থান করছে, এ নিয়েও প্রশ্ন রয়েছে। শান্তিপূর্ণভাবে সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা করবে।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদেরকে ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসে। এটা কীসের ইঙ্গিত, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছে। এগুলো কী মিন করে, আপনারা নিজেরাও বুঝেন। আমরা তাদেরকে বলি, আপনারা নির্বিঘ্নে আপনাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই; কিন্তু লাঠিসোঁটা ক্যারি করা আইনগতভাবে সিদ্ধ নয়।
এসময় আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button