স্পোর্টেইনমেন্ট

বিপিএল নিয়ে ছেলেখেলা করায় শাস্তি পেলেন ঢাকার দুই ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভুল জার্সি গায়ে জড়িয়ে মাঠে নেমে তার সাজা পেলেন ঢাকা ডমিনেটর্সের দুই ক্রিকেটার মিজানুর রহমান ও আমির হামজা।
সিলেটে রংপুর রাইডার্সের বিপক্ষে সোমবারের ম্যাচে দলের নির্ধারিত জার্সির বদলে ভুল জার্সি পরে মাঠে নেমেছিলেন ঢাকার এই দুই ক্রিকেটার। আর তাতেই এই দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে বিপিএল গভর্নিং কমিটি। ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে তাদের।
ম্যাচ ফি কর্তনের পাশাপাশি দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অপরাধেই শাস্তি পাচ্ছেন মিজানুর ও হামজা।
সেই ম্যাচে মাঠে কর্তব্যরত তিনজন আম্পায়াঞ্জ ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরই ভিত্তিতে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ।
মিজানুর ও হামজা যেহেতু নিজেদের ভুল স্বীকার করেছেন সেক্ষেত্রে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Related Articles

Leave a Reply

Back to top button