বাংলাদেশ

ভারতে ভিডিও ভাইরাল: নির্যাতিত তরুণীর বাবার মামলা

ভারতের কেরালায় এক বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

প্রায় এক বছর ধরে নিখোঁজ থাকা মেয়েকে ভিডিও দেখে শনাক্ত করে মামলা করেছে মেয়েটির বাবা।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন মেয়েটির বাবা।

মামলার এজাহারে তরুণীর বাবা উল্লেখ করেন, তিনি মগবাজার এলাকার ফুটপাতে ব্যবসা করেন। তার মেয়ের ৬-৭ বছর আগে বিয়ে হয়, স্বামী ৩ বছর ধরে কুয়েতে থাকেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে ওই তরুণী বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি উভয় জায়গায় থাকতেন।

ওই তরুণী ১৫ মাস আগে তার বাবাকে জানায় যে সে দুবাই যাবে। তাকে বারণ করা হলেও সে প্রায় ১ বছর ধরে নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায়, মগবাজারের রিফাদুল ইসলাম ওরফে টিকটক হৃদয় তাকে ফুঁসলিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচার করে দেয়।

কিছুদিন আগে জানা গেছে, ওই তরুণী হৃদয়ের সঙ্গে ভারতে আছে। তবে সম্প্রতি ভিডিওটি দেখে মেয়েকে চিনতে পারেন বাবা। ভিডিওতে রিফাদুলকে দেখা গেছে, যিনি তার মেয়েকে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার বাবা।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্ত চলবে এবং ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button