বাংলাদেশ

ভারতে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীকে বিবস্ত্র করে শারীরিক ও যৌন নিপীড়ন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সে ভিডিওটিতে থাকা নির্যাতিত মেয়েটি বাংলাদেশি ও নির্যাতনকারী এক তরুণও বাংলাদেশের।

বৃহস্পতিবার (২৭ মে) এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ এ কথা বলেন।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিওর ঘটনাটি ঘটেছে ভারতে। তবে, ভুক্তভোগী বাংলাদেশি। যে কয়েকজন যুবক মেয়েটিকে নির্যাতন করেছে তাদের মধ্যে একজনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা গেছে। তার নাম রিফাতুল ইসলাম হৃদয় যিনি স্থানীয়ভাবে ‘টিকটক হৃদয় বাবু’ নামে পরিচিত। হাতিরঝিলের মগবাজার এলাকায় বসবাস করত হৃদয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আরো বলেন, কৌশলে হৃদয়ের মামার হোয়াটস অ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করা হলে হৃদয় জানায়- সে তিনমাস আগে ভারতে চলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ১৫-১৬ দিন আগের এবং ভুক্তভোগী বাংলাদেশি। মেয়েটির বাসাও হাতিরঝিল এলাকায়।

হৃদয়ের দেয়া তথ্যমতে, ভুক্তভোগীর পরিবারের খোঁজ আমরা পেয়েছি। তারা মেয়েটিকে শনাক্তও করেছে।

হৃদয়ের বাসা তল্লাশি করে তার জাতীয় পরিচয়পত্র, জেএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও রমনা থানায় তার নামে দায়ের করা একটি ডাকাতি প্রস্তুতি মামলার এজাহার ও এফআইআর কপি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

হৃদয় বর্তমানে ভারতের পুনেতে অবস্থান করছে জানালেও তার প্রকৃত অবস্থান শনাক্তের পাশাপাশি সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কি না তা যাচাই বাছাই করা হচ্ছে।

তার সহযোগী হিসেবে নির্যাতনে যারা অংশ নিয়েছে তাদের পরিচয় শনাক্তেরও কাজ চলছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ।

Related Articles

Leave a Reply

Back to top button