বাংলাদেশ

বিএনপির অনশনে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

বিএনপির গণঅনশনের বিষয়ে আমাদের কিছু বলা বা করার নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনশনের নামে কেউ রাস্তায় নেমে অরাজকতা পরিস্থিতি তৈরি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুল মাঠে ৯৯ নম্বর ওয়ার্ডের সব ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ধারা অনুযায়ী শাস্তি স্থগিত রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিদেশে যাওয়ার বিষয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যাও দিয়েছেন। আমরা এটা বলতে চাই, খালেদা জিয়া ভালো চিকিৎসা পান, সুস্থ হোন আমরাও সেটা চাই। তবে দেশের প্রচলিত যে আইন রয়েছে তার বাইরে গিয়ে কিছু নয়।

Related Articles

Leave a Reply

Back to top button