বাংলাদেশ

নীলা হত্যার ঘটনায় মিজানসহ ২ সহযোগীকে ৭ দিন রিমান্ড আবেদন পুলিশের

সাভারে স্কুলছাত্রী নীলা রায় (১৪) হত্যা মামলার প্রধান আসামি বখাটে মিজানুর রহমান (২০) ও তার দুই সহযোগী সাকিব (২১) ও জয়কে (২০) ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিমান্ড আবেদন করে আসামিদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এদিকে মিজানুরের বাবা আবদুর রহমান চৌধুরী (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকা (৫০) ২ দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, মিজানুরের বাবা-মাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।

এর আগে গেল বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে আবদুর রহমান চৌধুরী (৬০) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৫০) গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

গ্রেফতার আবদুর রহমান নীলা রায় হত্যা মামলার ২ নম্বর ও তার স্ত্রী নাজমুন্নাহার সিদ্দিকা ৩ নম্বর আসামি। তারা সাভার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এ-৭৪/২ ব্যাংক কলোনির একটি বাসায় ভাড়া থাকতেন।

এদিকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড় থেকেএ হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

গেল রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভাইয়ের সঙ্গে রিকশা করে হাসপাতালে যাওয়ার পথে নীলা রায়কে ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে হত্যা করেন মিজানুর। নীলার পরিবারের দাবি, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button