বাংলাদেশ

বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করল রাশিয়া

বাংলাদেশের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে বাধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। খবর: রয়টার্সের।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করা হয়।

চলতি মাসের শুরুতে কয়েক ডজন রুশ পতাকাবাহী জাহাজকে নিজেদের আঞ্চলিক জলসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ।

ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার মালিকানাধীন বেশিরভাগ জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

এমনকি নিষেধাজ্ঞাগুলো সবাইকে মেনে চলার জন্য নির্দেশ দেয় পশ্চিমারা। এরপরেই নিজেদের জলসীমায় জাহাজগুলো প্রবেশ করতে বাধা দেয় বাংলাদেশ।

এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোয় নিযুক্ত বাংলাদেশি দূতকে জাহাজ ইস্যুতে তলব করা হয়। তাদের পদক্ষেপটি বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানানো হয়েছে।

এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।

 

Related Articles

Leave a Reply

Back to top button