স্পোর্টেইনমেন্ট

জামিন নামঞ্জুর; কারাগারেই থাকতে হবে আলভেজকে

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হয়ে এক মাসেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার দানি আলভেজের জামিনের জন্য আবেদন নামঞ্জুর করেছে স্পেনের একটি আদালত। খবর: বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জানিয়েছে, স্পেনের আদালতের বিচারক আলভেজের আবেদনে সাড়া দেননি। বরং ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে কারাবন্দী রাখার সিদ্ধান্ত বলবৎ রাখার রায় দিয়েছেন।

গত মাসের দশ তারিখ বার্সেলোনার আদালত এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ডিসেম্বরে এক নাইটক্লাবে আলভেজ এক নারীকে যৌন হয়রানি করেছে এবং সেই অভিযোগে ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার অবশ্য শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button