বাংলাদেশ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ভারতের হাই কমিশনারের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

 

রবিবার ১৫ অগাস্ট, রাজধানীর ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় হাই কমিশনার।

পরে হাই কমিশনের এক টুইটবার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের শোকে ভারত সমব্যথী। বঙ্গবন্ধু যে মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছিলেন আমরা তা রক্ষায় অনুপ্রাণিত হয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button