স্পোর্টেইনমেন্ট

ফাইনালে উঠেই বিশ্বকাপ ঘিরে সুসংবাদ

বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে, দ্বিতীয় দল হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের আগে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছিল আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

আবুধাবীতে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে থাই নারীদের ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় টাইগ্রেসরা।

আবুধাবীতে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামে নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান তুলতে পারে টাইগ্রসরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন রুমানা আহমেদ। ২৬ রান আশে মুর্শিদার ব্যাট থেকে। ১৭ রান করে করেন অধিনায়ক জ্যোতি এবং রিতু মণি।

লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান করে থামতে হয় থাই নারীদের। দলটির পক্ষে নাথাখাম চান্থাম ৬৪ রান করে একাই লড়াই করেছেন। তবে টাইগ্রেস বোলার সালমা খাতুনের ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট এবং সানজিদা আক্তার মেঘলা ৭ রানে ২ উইকেট শিকারে হার নিয়েই মাঠ ছাড়তে হয় থাইল্যান্ডকে।

বাছাইপর্বের ফাইনালে আগামী ২৫ সেপ্টেম্বর আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে মুখোমুখি হবে নারী ক্রিকেট দল।

Related Articles

Leave a Reply

Back to top button