বাংলাদেশ

ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বড় ভাই এবিএম ফজলে রাব্বী চৌধুরী মানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রামের রাউজানে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান তার শোকবার্তায় প্রয়াত ফজলে রাব্বী মানিকের দীর্ঘ রাজনৈতিক ও সমাজসেবামূলক ভূমিকার কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button