বিশ্ব

কলকাতা বন্দরের নাম হলো ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ট্রাস্ট’

‘কলকাতা পোর্ট ট্রাস্ট’ এর নাম সরকারিভাবে হয়ে গেলো ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ট্রাস্ট’।

কলকাতা গণমাধ্যামে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দর ১৫৭তম জন্মবার্ষিকী ও  কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে কলকাতা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, কলকাতা বন্দরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী বুধবার (০৩ জুন) সরকারি সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ফলে বৃহস্পতিবার (০৪ জুন) থেকে ‘কলকাতা পোর্ট ট্রাস্ট’ সরকারিভাবে হয়ে গেলো ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ট্রাস্ট।’

উল্লেখ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) এর আদর্শগত নেতা। যিনি ছিলেন হিন্দু মহাসভারও নেতা।

 

Related Articles

Leave a Reply

Back to top button