প্রাইমারির ৪৭৭ শিক্ষকের জালিয়াতি, নিয়োগ স্থগিত

জালিয়াতির ঘটনায়, প্রাইমারি শিক্ষক নিয়োগে ৪৭৭ শিক্ষকের নিয়োগ স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিয়োগ স্থগিত করে এ রায় প্রদান করেন।
জানা গেছে, অভিযুক্ত ৪৭৭ শিক্ষক ঈদের ছুটিতে নিয়োগের ভুয়া চিঠি দেখিয়ে শিক্ষকতা করতে চেয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতি তাদের নিয়োগ স্থগিত করে দেন।
অভিযুক্তরা হাইকোর্টে জাল সার্টিফিকেট দেখিয়ে রায়ও নিজেদের পক্ষে নিয়েছিলেন।
উল্লেখ্য, সারাদেশে ২০১৬ সালে একসাথে চার হাজার ৮২৫টি স্কুলকে সরকারি করা হয়। শিক্ষকদের যোগ্যতা নির্ধারণে গঠন করা হয় সার্চ কমিটি। এতে বাদ পড়েন অনেকে। কিন্তু ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, জামালপুর, নড়াইল ও কুষ্টিয়ার ৪৭৭ শিক্ষক নিজেদের যোগ্য ঘোষণা করতে আশ্রয় নেন জালিয়াতির।
২৬ জন শিক্ষক দাবি করেন, তাদের নিয়োগ হয়েছে ৭ জুলাই ২০১৬। তবে নথির তথ্য বলছে, ওই বছর ১ থেকে ৯ জুলাই ছিলো ঈদুল ফিতরের ছুটি।



