বাংলাদেশ

এক ঘন্টাতেই শেষ অনলাইনে ট্রেনের টিকিট

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন অনলাইনে টিকিটপ্রত্যাশীরা।

শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটা যাচ্ছিল না। ওয়েবসাইটে একটি বার্তা লিখে ধৈর্য ধরতে বলেছিল কর্তৃপক্ষ। এরপর সোয়া ৯টার দিকে ওয়েবসাইট স্বাভাবিক হয়।

তবে অনেকেই সকাল ৮টার আগে থেকেই অনলাইনে লগইন করে টিকিটের জন্য অপেক্ষা করছেন। অনলাইনে অনেকেই টিকিট কাটতে পারছেন না

যাত্রীরা অভিযোগ করেন, এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে ট্রেনের অনলাইন টিকিট। বার বার চেষ্টা করেও প্রবেশ করা যাচ্ছে না রেলওয়ের সার্ভারে। অনেক চেষ্টার পর যখন সার্ভারে প্রবেশ করলাম তখন দেখি সব টিকিট শেষ। একই অভিযোগ করেন আরও বেশ কয়েকজন যাত্রী।

টিকিট এতো দ্রুত শেষ হওয়া নিয়ে নানা প্রশ্ন তোলেন যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Back to top button