বিশ্ব

আবারও লাদাখে চীনের সাথে সংঘর্ষ, নিহত ভারতীয় সেনা

১৯৬২ সালে চীন-ভারতের মধ্যে তুমুল সীমান্ত সংঘর্ষের পর দীর্ঘদিন থেকেই শান্ত ছিল এ অঞ্চল লাদাখের গালওয়ান উপত্যকা। এপ্রিলে হঠাৎ করেই আবারো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর গত ১৫ জুন লাদাখ  সীমান্তে ভারত ও চীনের সঙ্গে সীমান্ত বাহিনীর সংঘর্ষ হয়। এতে ভারতের অন্তত ২০ সেনা প্রাণ হারান।

মাঝে কিছুদিন উত্তপ্ত থাকলেও বড় কোনো সংঘর্ষের ঘটনা জানা যায়নি। কিন্ত চলতি সপ্তাহের শনি ও রবিবার  আবারও বিরোধ বেঁধেছে চীন-ভারত সীমান্তে। প্রথমে গত শনিবার, এরপর সোমবার সকালে একে অপরের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তুলেছে দুই পক্ষই। মঙ্গলবার তিব্বতের এক সংসদ সদস্যের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

তিব্বতের নির্বাসিত সংসদ সদস্য নামগিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, শনিবার রাতের সংঘর্ষে তিব্বতিয়ান বংশোদ্ভূত এক ভারতীয় সৈন্য নিহত হয়েছেন। এ সময় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের (এসএফএফ) আরও এক সদস্য আহত হন।

তবে ভারতীয় গণমাধ্যমে দেশটির কোনও সৈন্য নিহত হওয়ার খবর দেখা যায়নি। ভারত সরকারও এসএফএফের কার্যক্রম সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button