বাংলাদেশ

৫৬ লাখ ৪৯ হাজার টাকা ভ্যাট ফাঁকি, এভ্যান্ট গার্ড সিকিউরিটি সার্ভিসের নামে মামলা

৫৬ লাখ ৪৯ হাজার টাকা ভ্যাট ফাঁকি দেয়ায় এভ্যান্ট গার্ড নামে একটি সিকিউরিটি সার্ভিসের  বিরুদ্ধে মামলা করেছে ভ্যাট গোয়েন্দা।

মঙ্গলবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ভ্যাট গোয়েন্দা মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার এ্যাভান্ট গার্ড অ্যালায়েন্স সিকিউরিটি সার্ভিস কোম্পানির অফিসে অভিযান চালায়।  সেখান থেকে ১১টি চালান বই ও অন্যান্য কাগজপত্র আটক করেন। যাতে বেশ গড়মিল ও  অনিয়ম দেখা যায়। এবং নথি পত্রে প্রায় ৫৬ লাখ ৪৯ হাজার টাকা ভ্যাট ফাঁকি পাওয়া যায়।

তিনি আরোও জানান, উদ্ধারকৃত ৮টি বই যথাযথ পেলেও এর ভেতরের বিভিন্ন সিরিয়ালের চালান মাসিক রিটার্নে প্রদর্শন করা হয়নি। পরবতীর্তে ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।

এ্যাভান্ট গার্ড অ্যালায়েন্স সিকিউরিটি সার্ভিসটি , ১১/বি শহীদ মুনীর চৌধুরী সড়ক, সেন্ট্রাল রোডে অবস্থিত।  প্রায় বেশ কিছুদিন যাবত  প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে নিরাপত্তা সেবা বিক্রয় করে আসছিলো।

 

 

 

Related Articles

Leave a Reply

Back to top button